সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আহ্বান লেবাননের

নিউজ ডেস্ক৯ মার্চ ২০২৬১ মিনিট পড়া
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আহ্বান লেবাননের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরায়েলের সঙ্গে ‘সম্পূর্ণ যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। একই সঙ্গে দেশকে স্থিতিশীল করতে একটি নতুন পরিকল্পনায় আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন তিনি।

সোমবার (৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে লেবাননের প্রেসিডেন্ট বলেন, প্রস্তাবিত পরিকল্পনায় লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের হামলা বন্ধ করে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রেসিডেন্ট আউন আরো জানান, যুদ্ধবিরতি কার্যকর হলে লেবাননের সশস্ত্র বাহিনী দ্রুত সাম্প্রতিক সংঘাতপূর্ণ এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেবে। সেখানে থাকা সব ধরনের অস্ত্র জব্দ করা হবে এবং হিজবুল্লাহর সদস্যদের নিরস্ত্র করা হবে। পাশাপাশি সংগঠনটির অস্ত্রের গুদাম ও সংরক্ষণাগার ভেঙে দেওয়া হবে।

এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য লেবাননের সেনাবাহিনীকে আন্তর্জাতিক মহলের লজিস্টিক সহায়তা প্রয়োজন বলে জানান তিনি।

এছাড়াও প্রেসিডেন্ট অউন প্রস্তাব দেন, লেবানন ও ইসরায়েলের মধ্যে আন্তর্জাতিক তত্ত্বাবধানে সরাসরি আলোচনা শুরু হওয়া উচিত, যাতে যুদ্ধবিরতি ও সংশ্লিষ্ট পদক্ষেপ বাস্তবায়নে একটি সমঝোতায় পৌঁছানো যায়।

বিশ্লেষকদের মতে, এই প্রস্তাব বাস্তবায়িত হলে সীমান্ত এলাকায় দীর্ঘদিনের উত্তেজনা কমার সম্ভাবনা তৈরি হতে পারে।