সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলা ব্যর্থ করে দেওয়ার দাবি ইরানের

নিউজ ডেস্ক২৬ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
ইসরায়েলি হামলা ব্যর্থ করে দেওয়ার দাবি ইরানের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার দিবাগত রাত থেকে এই হামলা শুরু হয়। ইসরায়েলি হামলার পর মুর্হুমুহু বিস্ফোরণে কেঁপে উঠে রাজধানী তেহরান এবং এর আশেপাশের এলাকা।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ইরানের ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে।

ইসরায়েলি হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীও। তারা জানিয়েছে, রাজধানী তেহরানসহ খুজেস্তান এবং ইলাম প্রদেশের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী।

ইরানের দাবি, ইসরায়েলি এই হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে। এতে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী।

শনিবার সকালে এক বিবৃতিতে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, “হুঁশিয়ারি সত্ত্বেও অবৈধ ইহুদিবাদী ভূখণ্ড থেকে তেহরান, খুজেস্তান এবং ইলাম প্রদেশের বিভিন্ন সামরিক কেন্দ্রকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। তবে আমাদের সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ইসরায়েলি হামলাকে প্রতিহত করেছে। তবে তারপরও সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “হামলার কারণে কিছু স্থানে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্ষয়ক্ষতির মাত্রার বিষয়টি আরও তদন্ত করা হচ্ছে।”

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন