সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় লেবাননে হামাস নেতা আল-আমিনি নিহত

নিউজ ডেস্ক৩০ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
ইসরায়েলি হামলায় লেবাননে হামাস নেতা আল-আমিনি নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নেতা ফাতাহ শরিফ আবু আল-আমিনি হত্যা করেছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে একটি শরণার্থীশিবিরে ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হন। হামাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

হামাস জানিয়েছে, ফাতাহ শরিফ আবু আল-আমিনি লেবাননে হামাসের নেতা ছিলেন। হামাসের প্রবাসী নেতৃত্বের একজন সদস্য ছিলেন তিনি। লেবাননের দক্ষিণাঞ্চলে আল-বাস শরণার্থীশিবিরে নিজ বাড়িতে ইসরায়েলি বিমান হামলার শিকার হয়ে তিনি নিহত হয়েছেন।

কয়েক সপ্তাহ ধরে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি সামরিক বাহিনী গত শনিবার আনুষ্ঠানিকভাবে জানায়, তারা বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর কেন্দ্রীয় কমান্ড সদর দপ্তরে হামলা চালিয়ে নাসরুল্লাহকে হত্যা করেছে। তবে কী ধরনের অস্ত্র ব্যবহৃত হয়েছে, সে বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে তারা।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন