সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভার জরুরি বাংকারে আশ্রয়

নিউজ ডেস্ক২ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভার জরুরি বাংকারে আশ্রয়

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানি ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা জরুরি বাংকারে আশ্রয় নিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ হামলার পর ইসরায়েলি নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। হামলায় ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট বলা হয়েছে, মঙ্গলবার (১ অক্টোবর) ইরানের আকাশ আলোকিত হয়ে ওঠে। তাবরিজ, খাসান ও তেহরানের উপকণ্ঠ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর আগে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে ইরানের হামলার বিষয়ে সতর্ক করা হয়।

এদিকে, জাতিসংঘে ইরানের স্থায়ী মিশনের পক্ষ থেকে বলা হয়, ইসরায়েলকে তেহরানের সমুচিত জবাব দেওয়া হয়ে গেছে। এক্সে দেওয়া বার্তায় বলা হয়, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি ইরানের আইনি, যুক্তিসংগত ও বৈধ প্রতিক্রিয়া জানানো হয়েছে।

জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন আরও বলেছে, ইসরায়েল যদি এর জবাব দেওয়া সাহস দেখায় বা নৃশংসতার আরও কাজ করে তবে পরবর্তী সময়ে আরও কঠিন প্রতিক্রিয়া দেখানো হবে। এ হামলা থেকে আঞ্চলিক রাষ্ট্রগুলো ও ইসরায়েল সমর্থকদের দূরে থাকতে বলেছে ইরান।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন