সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইসরাইলে হিজবুল্লাহর রকেটবৃষ্টি, বহু হতাহত

নিউজ ডেস্ক২৭ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
ইসরাইলে হিজবুল্লাহর রকেটবৃষ্টি, বহু হতাহত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরাইলি সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা এবং বসতিগুলোতে ব্যাপক রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যার ফলে ইসরাইলি বাহিনীর বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছেন।

লেবানিজ সংবাদ মাধ্যম আল আহদের প্রতিবেদন অনুযায়ী, রোববার ইসরাইলের গ্যালিলি অঞ্চলে ৭৫টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। যার ফলে সেখানকার বেশ কিছু ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তারা হাইফার উত্তরের জভুলুন সামরিক শিল্প ঘাঁটিতে প্রচুর সংখ্যক রকেট হামলা চালিয়েছে। এছাড়াও আল-মারজ, আল-মালকিয়া এবং কারমিয়েল এলাকায় ইসরাইলি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন সেনাকে হতাহত হয়েছে।

এছাড়াও আল-মানারা এলাকায় একটি ড্রোন ব্যবহার করে ইসরাইলি সেনাদের ওপর সফল হামলা চালানো হয়েছে বলা জানিয়েছে হিজবুল্লাহ।

গোষ্ঠীটির যোদ্ধারা উত্তর-পূর্ব হাউলা এলাকায় ইসরাইলি বাহিনীর ওপর গাইডেড ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যেখানে বেশ কয়েকজন সেনা হতাহত হয়।

হিজবুল্লাহ আরও একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে শোমেরা এলাকায় ইসরাইলি বাহিনীর ওপর হামলার দৃশ্য দেখানো হয়েছে।

আরেক ভিডিওতে হাইফার উত্তরে ইয়েসুদ হামায়ালা এলাকায়ও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্যও দেখানো হয়।

গত ২৩ সেপ্টেম্বর থেকে ইসরাইল লেবাননের বিভিন্ন অঞ্চল বিশেষ করে রাজধানী বৈরুতে হামলা বৃদ্ধি করেছে। এর প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ উত্তরাঞ্চলের ইসরাইলি অবস্থানগুলোতে কয়েক শতাধিক রকেট ছুঁড়েছে এবং গুরুত্বপূর্ণ অবস্থানগুলোতে হামলা চালিয়েছে।

 

সূত্র: যুগান্তর