সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইসরাইলে ইরানের ‘বীরত্বপূর্ণ’ হামলার প্রশংসা হামাসের

নিউজ ডেস্ক২ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
ইসরাইলে ইরানের ‘বীরত্বপূর্ণ’ হামলার প্রশংসা হামাসের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দখলদার ইসরাইলের ওপর ইরানের ‘বীরত্বপূর্ণ’ ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। মঙ্গলবার এক বিবৃতিতে ইরানের প্রশংসা করে গাজায় ইসরাইলের বিরুদ্ধে লড়াইরত এই গোষ্ঠীটি। খবর বিবিসির।

বিবৃতিতে বলা হয়, আমাদের দখল করা ভূখণ্ডের বিস্তীর্ণ এলাকা লক্ষ্য করে ইরানের রেভল্যুশনারি গার্ড যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তাদের আমরা অভিনন্দন জানাই।

মঙ্গলবার স্থানীয় সময় রাতে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। দুশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। কয়েকটি ইসরাইলের ভূমিতে আঘাত হেনেছে। বহু ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে সক্ষম হয়েছে ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট বলা হয়েছে, মঙ্গলবার ইরানের আকাশ আলোকিত হয়ে ওঠে। তাবরিজ, খাসান ও তেহরানের উপকণ্ঠ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

ইরানের নজিরবিহীন এ হামলার মুখে প্রাণভয়ে দখলদার ইসরাইলি নিরাপত্তা মন্ত্রিসভা জরুরি বাংকারে আশ্রয় নেয়।

 

সূত্র: যুগান্তর