সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইসরাইলের বিপুল সংখ্যক যুদ্ধযান ক্ষতিগ্রস্ত

নিউজ ডেস্ক২৩ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
ইসরাইলের বিপুল সংখ্যক যুদ্ধযান ক্ষতিগ্রস্ত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরাইলি গণমাধ্যম স্বীকার করেছে যে, হিজবুল্লাহ এবং হামাসসহ ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর আক্রমণে দখলদার ইসরাইলি বাহিনীর বিপুল সংখ্যক ট্যাংক এবং সাঁজোয়া যান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরাইলের ‘ইয়েদিয়থ আহরনথ’ পত্রিকা সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণ এবং মেরামত কেন্দ্র এই বিপুল পরিমাণ ট্যাংক, সেনাবাহী সাঁজোয়া এবং গোলাবারুদবাহী সাঁজোয়া যান মেরামত করতে অক্ষম।

ইসরাইলি কর্তৃপক্ষ যদিও এই ক্ষতিগ্রস্ত ট্যাংক এবং অস্ত্রের সঠিক সংখ্যা উল্লেখ করেনি। তবে হিজবুল্লাহ এবং হামাসসহ ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।

ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে রয়েছে মার্কাভা ট্যাংক এবং টাইগার ও ইটান সাঁজোয়া যান। যেগুলোর মেরামত ইসরাইলি সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণ কেন্দ্র থেকেই করা হয়।

তবে সেগুলোর সংখ্যা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, সেগুলো এখন মেরামত করার মতো যথেষ্ট কর্মী নেই ইসরাইলের।

 

সূত্র: যুগান্তর