সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইসরাইলের জন্য আরও বড় ধাক্কা ও চমক অপেক্ষা করছে

নিউজ ডেস্ক৩০ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
ইসরাইলের জন্য আরও বড় ধাক্কা ও চমক অপেক্ষা করছে

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরাইলের বিরুদ্ধে নতুন চমক ও বড় ধরণের হামলার ইঙ্গিত দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একজন উচ্চপদস্থ কমান্ডার।

আইআরজিসির কো-অর্ডিনেশন অ্যাফেয়ার্সের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাঘদি মঙ্গলবার এ ইঙ্গিত দেন।

তিনদিন আগে ইরানি সামরিক স্থাপনার ওপর ইসরাইলের প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়া হিসেবে নাঘদি বলেন, ‘ইসরাইলের জন্য আগামী দিনগুলোতে আরও কঠোর হামলা অপেক্ষা করছে। ইরানের নতুন পদক্ষেপ ও কৌশল ইসরাইলকে দারুণভাবে চমক দেবে। ইসরাইল আরও বড় পরাজয়ের সম্মুখীন হবে’।

আইআরজিসির এই কমান্ডার আরও জানান, গাজা ও লেবাননে প্রতিরোধ বাহিনী বিশ্বজুড়ে ইসরাইলের পৃষ্ঠপোষকদের দুর্বল করে দিয়েছে এবং প্রতিরোধ ফ্রন্টের শক্তিশালী অবস্থানের কারণে তাদের ইসরাইলকে সমর্থন করার ধরনও বদলে গেছে।

মোহাম্মদ রেজা নাঘদি বলেন, আগে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইসরাইলকে শুধু অস্ত্র, আর্থিক ও গোয়েন্দা সহায়তা দিত। কিন্তু আজ ইসরাইলের ব্যর্থতার মুখে তাদের সামরিক বাহিনী ও যুদ্ধজাহাজও পাঠাতে হচ্ছে।

 

সূত্র: যুগান্তর