সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় হামাসপ্রধান সিনওয়ার নিহত, যে বার্তা দিল ইরান

নিউজ ডেস্ক১৮ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
ইসরাইলি হামলায় হামাসপ্রধান সিনওয়ার নিহত, যে বার্তা দিল ইরান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ারের নিহতের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। জাতিসংঘে ইরানের মিশন বলেছে, ইয়াহিয়া সিনওয়ারের শেষ মুহূর্তগুলো ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধের মডেল হয়ে থাকবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক্সে করা এক পোস্টে ইরানি মিশন লিখেছে, যখন মুসলমানরা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে শহিদ সিনওয়ারের দিকে তাকাবে – যুদ্ধের পোশাকে এবং গোপন আস্তানায় নয়, খোলা জায়গায় শত্রুর মুখোমুখি হবে, তখন প্রতিরোধের চেতনা শক্তিশালী হবে।

পোস্টে আরও বলা হয়েছে, তিনি যুবক ও শিশুদের জন্য একটি মডেল হয়ে উঠবেন যারা ফিলিস্তিনের মুক্তির দিকে তার পথকে এগিয়ে নিয়ে যাবে। যতদিন দখলদারিত্ব ও আগ্রাসন থাকবে, ততদিন প্রতিরোধ থাকবে, কারণ শহিদেরা বেঁচে থাকবেন এবং তারাই অনুপ্রেরণার উৎস।

এর আগে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবি করে ইসরাইল। বুধবার দক্ষিণ গাজায় এক অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয় বলে জানায়ে দখলদার বাহিনী। হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কয়েকমাসের মধ্যেই সিনওয়ারকে হত্যা করলো ইসরাইল বাহিনী।

বৃহস্পতিবার ইসরাইলের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থা শিন বেতুএর যৌথ বিবৃতিতে বলা হয়, ইসরাইলের সামরিক বাহিনীর ৮২৮তম ব্রিগেডের অভিযানে দক্ষিণ গাজায় তিনজন নিহত হন সিনওয়ার। ওই তিনজনের লাশের পরিচয় শনাক্তের পর ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এদিকে সিনওয়ারের মৃত্যুর পর ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, এই হত্যা মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ভূমিকা রাখবে। তবে গাজায় যুদ্ধ এখনই শেষ হচ্ছে না, জিম্মিদের না ফেরানো পর্যন্ত সেখানে হামলা চলবে।

 

সূত্র: যুগান্তর