সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় লেবাননে নিহত বেড়ে ১,৯৭৪

নিউজ ডেস্ক৩ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
ইসরাইলি হামলায় লেবাননে নিহত বেড়ে ১,৯৭৪

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লেবাননে গত এক বছরে ইসরাইলি হামলায় মোট ১,৯৭৪ জন নিহত হয়েছেন। যার মধ্যে ১২৭টি শিশু রয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ এ তথ্য জানিয়েছেন।

এছাড়া ইসরাইলি হামলায় ৯,৩৮৪ জন মানুষ আহত হয়েছেন বলেও জানিয়েছেন লেবানিজ স্বাস্থ্যমন্ত্রী।

এদিকে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন স্থানে বৃহস্পতিবার ইসরাইলি বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বৈরুতের চুইফাত জেলার আকাশে ধোঁয়া ছড়িয়ে পড়ার দৃশ্য তুলে ধরে রয়টার্স জানায়, হিজবুল্লাহ এবং ইসরাইলি বাহিনীর মধ্যে চলমান বৈরিতাই এই প্রাণঘাতী সংঘর্ষের কারণ।

চলমান এ হামলায় লেবাননের বেসামরিক জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যার ফলে দেশটিতে মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে।

 

সূত্র: যুগান্তর