সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইসরাইলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

নিউজ ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
ইসরাইলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দখলদার ইসরাইলের উত্তরের দখলকৃত অঞ্চলে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি ফাদি-১ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ।

লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি রোববার এক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, তাদের ক্ষেপণাস্ত্রগুলো ওফেক সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে আঘাত হানে।

হামলাটি লেবাননের ভূমি ও বেসামরিক নাগরিকদের ওপর ইসরাইলের আগ্রাসনের প্রতিশোধ হিসেবে এবং গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে চালানো হয়েছে বলেই জানিয়েছে হিজবুল্লাহ।

এদিকে লেবাননের সংবাদ সূত্র জানিয়েছে, হিজবুল্লাহ একই সময়ে দখলকৃত ফিলিস্তিনের উত্তরের তিবেরিয়াস অঞ্চলেও পাঁচটি রকেট নিক্ষেপ করেছে।

তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো জানা যায়নি।

ইসরাইলি সেনাবাহিনী গত সোমবার থেকে লেবাননে ব্যাপক হামলা শুরু করেছে। যাতে এক হাজারেরও বেশি লেবানিজ নিহত এবং ৬ হাজারেরও বেশি আহত হয়েছে। এছাড়া প্রায় ১০ লাখ লেবানিজ গৃহহীন হয়ে পড়েছে।

এর প্রেক্ষিতে হিজবুল্লাহ বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইসরাইলের সামরিক অবস্থান ও দখলকৃত গোলান মালভূমিতে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে।

 

সূত্র: যুগান্তর