সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইসরাইলি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

নিউজ ডেস্ক২২ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
ইসরাইলি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরাইলের তেল আবিব শহরের উপকণ্ঠে সামরিক গোয়েন্দা ইউনিটের একটি ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। হামলার পরে তেল আবিবে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

হিজবুল্লাহ জানিয়েছে, তারা তেল আবিবের দক্ষিণাঞ্চলের উপকণ্ঠে গ্লিলত সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০ুএর ঘাঁটিতে হামলা চালিয়েছে।

এদিকে হামলার পরপরই তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বাজতে শোনা যায়। এ সময় শহরটির বেন গুরিয়ন বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা সাময়িক বন্ধ করা হয়।

এর আগে তেল আবিবের উপকণ্ঠে নিরিত এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হিজবুল্লাহ। তেল আবিব ও হাইফায় প্রথমবারের মতো মধ্যম পাল্লার রকেট নিক্ষেপের কথাও জানিয়েছে হিজবুল্লাহ।

দাবি করা হয়েছে, উত্তরুপশ্চিমাঞ্চলের হাইফা শহরের ‘স্টেলা ম্যারিস নৌঘাঁটিতে’ বোমা হামলা চালানো হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এদিকে দক্ষিণ লেবাননের প্রধান সরকারি হাসপাতালের কাছে দখলদার ইসরাইলের বিমান হামলায় এক শিশুসহ চার জন নিহত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, রফিক হারিরি হাসপাতালের কার পার্কে হামলাটি হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এতে ২৪ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় দক্ষিণ বৈরুতে মোট ১৩ বার হামলা হয়েছে এবং এই হামলা তারই একটি। অন্যদিকে ইসরাইলি সামরিক বাহিনী বলছে, তারা হিজবুল্লাহর সঙ্গে যোগসূত্র থাকা স্থাপনাগুলোতে হামলা করছে।

 

সূত্র: যুগান্তর