সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইসরাইলি বসতিতে হিজবুল্লাহর রকেটবৃষ্টি

নিউজ ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
ইসরাইলি বসতিতে হিজবুল্লাহর রকেটবৃষ্টি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা সা’আরে ইসরাইলের দখলকৃত বসতিতে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করেছে।

রোববার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা সা’আর বসতিকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করেছে। এই হামলা লেবাননের শহর, গ্রাম এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চালানো নির্মম আগ্রাসনের জবাব হিসেবে।

উল্লেখ্য, ইসরাইলের সা’আর বসতিটি পশ্চিম গ্যালিলির দখলকৃত অঞ্চলে অবস্থিত।

হিজবুল্লাহ আরও জানিয়েছে, তাদের যোদ্ধারা দখলকৃত গ্যালিলির মানারা বসতিতেও রকেট হামলা চালিয়েছে, যেখানে ইসরাইলি সৈন্যরা অবস্থান করছিল।

তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো জানা যায়নি।

 

সূত্র: যুগান্তর