সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইসরাইলকে মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে যে বার্তা দিল ইরান

নিউজ ডেস্ক৩ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
ইসরাইলকে মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে যে বার্তা দিল ইরান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মধ্যপ্রাচ্যে ইসরাইলের সৃষ্ট উত্তেজনা ঠেকাতে এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

এশিয়া কো-অপারেশন ডায়ালগ শীর্ষ সম্মেলনে দোহায় বৃহস্পতিবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে বৈঠকে পেজেশকিয়ান এ আহ্বান জানান। খবর ইরনা নিউজের

ইরানের প্রেসিডেন্ট বলেন, এ অঞ্চলে বিদেশি হস্তক্ষেপ বন্ধ করতে এবং ইসরাইলি নৃশংসতা বন্ধে এশিয়া কো-অপারেশন ডায়ালগের মতো আঞ্চলিক সংগঠনগুলোকে কাজে লাগাতে হবে।

পেজেশকিয়ান বলেন, এই শাসকগোষ্ঠী (ইরান ও যুক্তরাষ্ট্র) আত্মরক্ষার অজুহাতে নারী ও শিশুদের হত্যা করছে। হাসপাতাল, স্কুল ও বেসামরিক লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালাচ্ছে। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় নীরব। এটা লজ্জাজনক।

তিনি ইরান ও থাইল্যান্ডের মধ্যকার দীর্ঘ ৪০০ বছরের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে এই দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী সিনাওয়াত্রা বলেন, এশিয়া কো-অপারেশন ডায়ালগ অভিন্ন উদ্বেগ ও চ্যালেঞ্জ মোকাবিলায় এক চমৎকার সুযোগ এনে দিয়েছে।

তিনি গাজায় ইসরাইলি শাসকদের নৃশংসতার কথা উল্লেখ করে বলেন, থাইল্যান্ড এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় অংশ নিতে প্রস্তুত।

 

সূত্র: যুগান্তর