সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান ম্যাক্রোঁর

নিউজ ডেস্ক৫ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান ম্যাক্রোঁর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুদ্ধবাজ ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সেই সঙ্গে তিনি গাজায় প্রায় এক বছর ধরে চলা যুদ্ধের অবসানে ‘রাজনৈতিক সমাধান’ খোঁজার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

ফরাসি প্রেসিডেন্ট শনিবার ফ্রান্স ইন্টার রেডিওতে এক বক্তৃতায় বলেন, ‘আমার বিশ্বাস, আজকের অগ্রাধিকার হলো একটি রাজনৈতিক সমাধানে ফিরে আসা এবং গাজায় যুদ্ধ ও হত্যা বন্ধে অস্ত্র সরবরাহ বন্ধ করা’।

সেই সঙ্গে, ফ্রান্স ইসরাইলকে কোনো অস্ত্র পাঠাচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।

ম্যাক্রোঁর এই বক্তব্য এমন সময়ে এলো যখন চলমান গাজা সংঘাতের প্রায় এক বছর পূর্ণ হতে চলেছে। ইসরাইলি বাহিনী গত বছরের ৭ অক্টোবর থেকে গাজার নিরীহ মানুষের ওপর আক্রমণ চালিয়ে আসছে।

ফরাসি প্রেসিডেন্ট ঠিক দুই সপ্তাহ আগেই প্যারিসের এলিজি প্যালেসে ওয়ার্ল্ড জিউইশ কংগ্রেসের (ডঔঈ) সভাপতি রোনাল্ড এস লাউডারের সঙ্গে বৈঠক করেন। যেখানে ফ্রান্সের ইহুদি সম্প্রদায় চলমান ইসরাইল-গাজা সংঘাত এবং অপহৃত ইহুদিদের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ম্যাক্রোঁ ইসরাইল-হামাস সংঘাত সমাধানের গুরুত্ব এবং অবশিষ্ট জিম্মিদের নিরাপদ প্রত্যাবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে ফরাসি প্রেসিডেন্ট গত মঙ্গলবার (১ অক্টোবর) ইসরাইলে ইরানের হামলার নিন্দা জানিয়ে বুধবার মধ্যপ্রাচ্যে সামরিক বাহিনী মোতায়েন করেন। যা ইসরাইলের নিরাপত্তার প্রতি ফ্রান্সের দেওয়া প্রতিশ্রুতিরই বহি:প্রকাশ।

 

সূত্র: যুগান্তর