সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ চায় না: পেজেশকিয়ান

নিউজ ডেস্ক৩ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
ইরান যুদ্ধ চায় না: পেজেশকিয়ান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান যুদ্ধ চায় না। ইরান এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায়।

তিনি বলেন, যুদ্ধ হলে কোনো দেশই অগ্রগতি অর্জন করতে পারে না।

দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

জুলাইয়ের শেষ দিকে দায়িত্ব গ্রহণের পর ইরানের প্রেসিডেন্ট তার তৃতীয় বিদেশ সফরে বুধবার সকালে সেখানে পৌঁছান।

সংবাদ সম্মেলনে পেজেশকিয়ান বলেন, ইরান যুদ্ধের পেছনে ছুটছে না, ইসরাইলই ইরানকে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করছে।

তিনি ব্যাখ্যা করেন, ৩১ জুলাই তেহরানে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে ইসরাইলের হত্যার পর শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য ইরান সংযম দেখিয়েছে।

 

সূত্র: যুগান্তর