সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল

নিউজ ডেস্ক২০ জানুয়ারি ২০২৬২ মিনিট পড়া
ইরান ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জাতিসংঘ মানবাধিকার পরিষদ এ সপ্তাহে ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানে অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি’ নিয়ে একটি জরুরি বিশেষ অধিবেশন আয়োজন করবে বলে মঙ্গলবার এক মুখপাত্র জানিয়েছেন।

ব্রিটেন, জার্মানি, আইসল্যান্ড, মলদোভা ও উত্তর মেসিডোনিয়ার অনুরোধের পর এ অধিবেশন আহ্বান করা হয়েছে এবং এটি শুক্রবার অনুষ্ঠিত হবে বলে জেনেভায় সাংবাদিকদের জানান পরিষদের মুখপাত্র পাস্কাল সিম।

পরিষদের সভাপতির উদ্দেশে পাঠানো একটি চিঠিতে পাঁচ দেশ উল্লেখ করেছে, সারা দেশে ‘ভয়াবহ সহিংসতা, বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রতিবেদন’ পাওয়া যাচ্ছে।

বিশেষ অধিবেশন আয়োজনের জন্য প্রয়োজনীয় ৪৭ সদস্যবিশিষ্ট পরিষদের এক-তৃতীয়াংশের বেশি সদস্যের সমর্থন ইতোমধ্যে পেয়েছে এ অনুরোধ।

নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গত সপ্তাহে ইরান পরিস্থিতি নিয়ে বৈঠক করে। দেশটি তার ইতিহাসের অন্যতম বৃহৎ সরকারবিরোধী বিক্ষোভ এবং সেই বিক্ষোভ দমনে পরিচালিত অভিযানের মুখে রয়েছে, যাতে পর্যবেক্ষকদের মতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে।

এই দমন অভিযানের প্রকৃত মাত্রা ধীরে ধীরে সামনে আসছে, কারণ ইরানে নজিরবিহীন ইন্টারনেট বন্ধ রয়েছে, যা বর্তমানে ১১তম দিনে গড়িয়েছে।

তথ্যে প্রবেশের গুরুতর সীমাবদ্ধতা সত্ত্বেও ইরান হিউম্যান রাইটস নামের একটি বেসরকারি সংগঠন জানিয়েছে, তারা নিশ্চিত করেছে যে নিরাপত্তা বাহিনীর হাতে তিন হাজার ৪২৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, প্রকৃত নিহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে। গণমাধ্যম স্বাধীনভাবে এই সংখ্যা যাচাই করতে পারেনি এবং ইরানি কর্মকর্তারাও কোনো নির্দিষ্ট মৃত্যুসংখ্যা প্রকাশ করেননি।