সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইরানে হামলার সঙ্গে আমেরিকা জড়িত নয়: পেন্টাগন

নিউজ ডেস্ক২৬ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
ইরানে হামলার সঙ্গে আমেরিকা জড়িত নয়: পেন্টাগন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এই হামলার সঙ্গে আমেরিকা জড়িত নয় বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগন।

পেন্টাগন জানিয়েছে, ইরানে চালানো ইসরায়েলি বিমান হামলার সাথে তারা জড়িত নয়। তবে ইসরায়েল হামলার বিষয়ে তাদের সঙ্গে কথা বলেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ইরানের ওপর ইসরায়েলি হামলা নিয়ে আলোচনা করবেন।
মার্কিন একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকেও ইসরায়েলি হামলা সম্পর্কে অবহিত করা হয়ের্ছে। তিনি এর ওপর কড়া নজর রাখছেন।

ইরানে বিমান হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা ইরানের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি এই হামলায় খুব সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন