সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইরানে বন্দুকধারীর হামলায় নিহত ১০ পুলিশ

নিউজ ডেস্ক২৬ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
ইরানে বন্দুকধারীর হামলায় নিহত ১০ পুলিশ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান প্রদেশ ও বালুচিস্তানে শনিবার অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

প্রাদেশিক পুলিশের এক কর্মকর্তা তাসনিম নিউজকে জানান, শনিবার দুপুরে তাফতান কাউন্টির গোহারকুহ অঞ্চলে ইসলামি প্রজাতন্ত্র ইরানের আইন প্রয়োগকারী কমান্ডের (ফারাজা) একটি টহল ইউনিট হামলার শিকার হয়।

সশস্ত্র হামলাকারীরা টহল ইউনিটে গুলি চালায়। এতে পুলিশের ১০ সদস্য নিহত হন।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি জানিয়েছেন, সন্ত্রাসীদের শনাক্তে ইতোমধ্যেই হামলার তদন্ত শুরু হয়েছে।

২০২৩ সালের ডিসেম্বরে কুখ্যাত জইশ আল-আদল (ইরানে জইশ আল-ধুলম নামে পরিচিত) সন্ত্রাসী গোষ্ঠী সিস্তান এবং বালুচিস্তান প্রদেশের রাস্ক শহরের একটি পুলিশ স্টেশনে এমন হামলা চালায়। ওই হামলায় ১ জন ইরানি পুলিশ শহিদ হয়েছিল।

 

সূত্র: যুগান্তর