সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইরানে নতুন নেতৃত্বের সময় এসেছে : ট্রাম্প

নিউজ ডেস্ক১৮ জানুয়ারি ২০২৬১ মিনিট পড়া
ইরানে নতুন নেতৃত্বের সময় এসেছে : ট্রাম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শাসনের অবসান ঘটানোর আহ্বান জানান। তিনি বলেছেন, ‘ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে।’ শনিবার খামেনির বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন, যেখানে ইরানের বিক্ষোভে মৃত্যুর জন্য ট্রাম্পকে দায়ী করা হয়েছে।

খামেনি ট্রাম্পকে একজন অপরাধী আখ্যা দিয়ে ইরানে ‘বিদ্রোহ উসকে দেওয়ার’ অভিযোগ তোলার পর, সর্বোচ্চ নেতার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্ট পড়ে ট্রাম্প এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ইরানের শাসকরা দেশ শাসনের জন্য দমন-পীড়ন ও সহিংসতার ওপর নির্ভর করে। একজন দেশের নেতা হিসেবে তিনি যা করেছেন, তা হলো দেশের সম্পূর্ণ ধ্বংস এবং নজিরবিহীন মাত্রায় সহিংসতার ব্যবহার।

তিনি বলেন, ‘দেশকে চালু রাখতে নেতৃত্বের উচিত নিজের দেশ সঠিকভাবে পরিচালনার দিকে মনোযোগ দেওয়া, যেমন আমি যুক্তরাষ্ট্রে করি, নিয়ন্ত্রণ ধরে রাখতে হাজার হাজার মানুষ হত্যা করা নয়।’

তিনি আরো বলেন, ‘নেতৃত্ব মানে সম্মান, ভয় আর মৃত্যুর মাধ্যমে শাসন নয়।

’
ট্রাম্প যোগ করেন, ‘এই মানুষটি একজন অসুস্থ মানুষ, যার উচিত তার দেশটি সঠিকভাবে পরিচালনা করা এবং মানুষ হত্যা বন্ধ করা। খারাপ নেতৃত্বের কারণে তার দেশটি পৃথিবীর সবচেয়ে বসবাসের অযোগ্য স্থান।’