সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইরানের বিক্ষোভ নিয়ে নতুন দাবি ট্রাম্পের, নিহত ৪১ হাজার

নিউজ ডেস্ক১৮ মার্চ ২০২৬২ মিনিট পড়া
ইরানের বিক্ষোভ নিয়ে নতুন দাবি ট্রাম্পের, নিহত ৪১ হাজার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানে চলমান সংঘাতের মধ্যে নতুন করে বিতর্কিত দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, গত জানুয়ারিতে ইরানজুড়ে চলা বিক্ষোভে নিহতের সংখ্যা প্রায় ৪১ হাজার হতে পারে।

এর আগে তিনি এই সংখ্যা ৩২ হাজার বলে উল্লেখ করেছিলেন। নতুন করে সংখ্যা বাড়িয়ে বলায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

ট্রাম্প বলেন, এটি বেশ ভয়াবহ ব্যাপার।

মঙ্গলবার ১৭ মার্চ সংঘাতের ১৮তম দিনে তিনি এই মন্তব্য করেন।

এদিকে ন্যাটোকে নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের হামলায় যোগ দিতে অস্বীকার করায় তিনি এই জোটকে কঠোর ভাষায় সমালোচনা করেন।

হোয়াইট হাউস থেকে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ন্যাটো একটি ভয়াবহ বোকামি করছে।

হরমুজ প্রণালিতে সৈন্য পাঠানোর অনুরোধ প্রসঙ্গে তিনি বলেন, তারা আমাদের সাহায্য করতে চায় না, যা সত্যিই আশ্চর্যজনক।

তবে একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের কোনো সাহায্যের প্রয়োজন নেই।

ইরানের ওপর হামলার প্রেক্ষাপটে মার্কিন এক কর্মকর্তার পদত্যাগ নিয়েও কথা বলেন ট্রাম্প।

ন্যাশনাল কাউন্টারটেরোরিজম সেন্টারের পরিচালক জো কেন্টের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, নিরাপত্তার বিষয়ে তিনি অত্যন্ত দুর্বল ছিলেন।

ট্রাম্প আরও বলেন, তিনি মনে করেন জো কেন্টের পদত্যাগ ভালো হয়েছে।

একই সঙ্গে তিনি মন্তব্য করেন, ইরান কোনো হুমকি নয়—এমন বক্তব্যের সঙ্গে তিনি একমত নন। তার মতে, সব দেশই বুঝতে পেরেছে ইরান কতটা বড় হুমকি।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন