সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফের হামলা, যা বলল আইএইএ

নিউজ ডেস্ক২৫ মার্চ ২০২৬১ মিনিট পড়া
ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফের হামলা, যা বলল আইএইএ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরান তাদেরকে অবহিত করেছে যে দেশটির বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রাঙ্গণে আবারও হামলার ঘটনা ঘটেছে।

আইএইএ’র তথ্য অনুযায়ী, এই হামলায় বিদ্যুৎকেন্দ্রটির মূল স্থাপনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং সেখানে কর্মরত কোনো কর্মী হতাহতও হননি। বর্তমানে কেন্দ্রটির অবস্থা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ইরান।

আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি চলমান সংঘাতের প্রেক্ষাপটে পারমাণবিক নিরাপত্তা ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহরে অবস্থিত দেশটির একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি গত সপ্তাহেও হামলার শিকার হয়েছিল। তবে তখনও কোনো হতাহতের ঘটনা বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন