সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইরানের দুইটি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে রাশিয়া

নিউজ ডেস্ক৫ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
ইরানের দুইটি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে রাশিয়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাশিয়া ইরানের দুটি স্যাটেলাইট কোসর ও হুদহুদ উৎক্ষেপণ করতে যাচ্ছে। মঙ্গলবার রাশিয়ার সোয়ুজ রকেটের মাধ্যমে এই স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে ৫০০ কিলোমিটার দূরত্বে কক্ষপথে স্থাপন করা হবে বলে জানিয়েছেন রাশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জলালি।

ইরান-রাশিয়ার বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা আরও উন্নত করার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ইরানের বেসরকারি মহাকাশ খাতের উল্লেখযোগ্য প্রচেষ্টা হিসেবে স্যাটেলাইট দুটি নির্মাণ করা হয়েছে। কোসর স্যাটেলাইটটি উচ্চ-রেজোলিউশনের ছবি ধারণ করতে সক্ষম এবং হুদহুদ ছোট আকারের যোগাযোগ স্যাটেলাইট হিসেবে কাজ করবে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম গত মাসে এই স্যাটেলাইটগুলোর ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইরানের গবেষণামূলক স্যাটেলাইট পার্স-১ মহাকাশে প্রেরণ করেছিল। এই স্যাটেলাইটটিও সোয়ুজ রকেটের মাধ্যমে রাশিয়ার ভোস্টোচনি কসমোড্রোম থেকে উৎক্ষেপণ করা হয়।

ইরান ও রাশিয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার অধীনে থাকলেও তাদের বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রেখেছে। এই স্যাটেলাইট উৎক্ষেপণ কার্যক্রমের মাধ্যমে সেটা আরও সুদৃঢ় হবে বলে বিশেষজ্ঞরা মত প্রদান করেছেন।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন