সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইরানি বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী তালিকাভুক্ত’ করবে ইউরোপীয় ইউনিয়ন

নিউজ ডেস্ক২৯ জানুয়ারি ২০২৬২ মিনিট পড়া
ইরানি বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী তালিকাভুক্ত’ করবে ইউরোপীয় ইউনিয়ন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীরা বৃহস্পতিবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) জোটের ‘সন্ত্রাসী তালিকা’-তে অন্তর্ভুক্ত করতে সম্মত হতে পারেন বলে জানিয়েছেন ইইউর পররাষ্ট্রনীতির প্রধান। ইরানের গণবিক্ষোভে প্রাণঘাতী দমন-পীড়নের পর এ প্রস্তাবটি আসে।

ব্রাসেলসে মন্ত্রীদের বৈঠকের আগে শীর্ষ কূটনীতিক কাজা কাল্লাস সাংবাদিকদের বলেন, ‘আপনি যদি সন্ত্রাসীর মতো কাজ করেন, তবে আপনাকে সন্ত্রাসী হিসেবেই বিবেচনা করা উচিত।’

তিনি বলেন, এই পদক্ষেপের ফলে বিপ্লবী গার্ড বাহিনী আল-কায়েদা ও ইসলামিক স্টেট গোষ্ঠীর মতো জিহাদি সংগঠনগুলোর সমপর্যায়ে স্থান পাবে।

ইইউর এই প্রতীকী পদক্ষেপ দেশজুড়ে বিক্ষোভে হাজার হাজার মানুষ নিহত হওয়ার প্রতিবেদনের পর ইরানের বিরুদ্ধে তীব্র নিন্দার বার্তা দেবে।

২৭ সদস্যের এই জোটটি নৃশংস দমন-পীড়নের অভিযোগে ২১টি রাষ্ট্রীয় সংস্থা ও ইরানি কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের সিদ্ধান্তও অনুমোদন করতে যাচ্ছে—যার মধ্যে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীও অন্তর্ভুক্ত থাকার কথা।

ইরানি কর্তৃপক্ষ স্বীকার করেছে, বিক্ষোভ চলাকালে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং নিহতের সংখ্যা তিন হাজারেরও বেশি বলে জানিয়েছে। তবে তাদের দাবি, নিহতদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য অথবা ‘দাঙ্গাবাজদের’ হাতে নিহত পথচারী।

মানবাধিকার সংগঠনগুলো এ দাবি প্রত্যাখ্যান করে বলছে, নিহতের সংখ্যা অনেক বেশি। তারা উল্লেখ করছে, বিপ্লবী গার্ড বাহিনীসহ নিরাপত্তা বাহিনী সরাসরি গুলি চালিয়ে বিক্ষোভকারীদের হত্যা করেছে।