সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইমরান খানের দলের সমাবেশে যুক্তরাষ্ট্রের পতাকা!

নিউজ ডেস্ক১১ নভেম্বর ২০২৪২ মিনিট পড়া
ইমরান খানের দলের সমাবেশে যুক্তরাষ্ট্রের পতাকা!

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমাবেশে যুক্তরাষ্ট্রের পতাকা উত্তোলন নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

জিও নিউজের খবরে বলা হয়, দেশটির সোয়াবিতে পিটিআইয়ের সমাবেশে এক কর্মী যুক্তরাষ্ট্রের পতাকা নাড়াতে শুরু করেন, তখন আশেপাশের কর্মীরা তাকে বাধা দেয় এবং পতাকাটি নামানোর আহ্বান জানায়।

কিন্তু ওই পিটিআই কর্মী হাতে পতাকা নিয়ে দাঁড়িয়ে তা নাড়াতে থাকেন।পরে আশপাশের কর্মীরা তার কাছ থেকে যুক্তরাষ্ট্রের পতাকা টেনে নেয়।এ সময় পতাকা টানতে গেলে ধস্তাধস্তি হয়।

পিটিআইয়ের সমাবেশে যুক্তরাষ্ট্রের পতাকা ওড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করছেন।

এদিকে সোয়াবি সমাবেশে মার্কিন পতাকা উত্তোলনকারী ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

খাইবার পাখতুনখোয়ার তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মুহাম্মদ আলী সাইফ জিও নিউজকে বলেছেন, পিটিআই সোয়াবি সমাবেশে মার্কিন পতাকা উত্তোলন প্রত্যাখ্যান করেছে এবং এটির সঙ্গে দলের কোনো সম্পর্ক নাই। সমাবেশে যারা যুক্তরাষ্ট্রের পতাকা উত্তোলন করেছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পেছনে মার্কিন কূটনীতিক ডোনাল্ড লুর জড়িত থাকার কথা শুরু থেকেই অভিযোগ করছে তার দল।

গত বছরের আগস্ট থেকে আদিয়ালা কারাগারে বন্দি ইমরান অভিযোগ করেন, ২০২২ সালে তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্র রয়েছে।

 

সূত্র: যুগান্তর