সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

ইতালিতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

নিউজ ডেস্ক২৪ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ইতালিতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইতালিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার একটি পার্বত্য অঞ্চলে এটি বিস্ফোরিত হয়েছে বলে স্থানীয় সংবাদাধ্যমগুলো জানিয়েছে।

একজন আহত স্কি চালককে উঠিয়ে নেয়ার পর ক্যাম্পো ফেলিস স্কি স্টেশনের কাছে এটি বিধ্বস্ত হয়। তবে এ ঘটনার সঙ্গে গত বুধবার তুষার ঝড়ে ঢেকে যাওয়া হোটেলের ঘটনার কোনো সংশ্লিষ্টতা নেই। অবশ্য মঙ্গলবার যেখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেই একই এলাকায় গত বুধবারে তুষার ঝড়ের ঘটনাটি ঘটেছিল।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, তারা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছেন। কিন্তু এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য আসেনি।

পুলিশের এক মুখপাত্র বলেছেন, যে স্থানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে এই সমেয়ে সেখানে যাওয়াটা বেশ কঠিন। ঘন কুয়াশা পরিস্থিতি আরো কঠিন করে তুলেছে। বেশ কয়েকটি উদ্ধারকারী দল সেখানে যাওয়ার চেষ্টা চালাচ্ছে।

সূত্র: রাইজিংবিডি