সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
রাজশাহী

আড়ানী পৌর নারী কাউন্সিলর কেমি পাশে মেয়র মুক্তার

নিউজ ডেস্ক১৬ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
আড়ানী পৌর নারী কাউন্সিলর কেমি পাশে মেয়র মুক্তার

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর ইলোরা নাজ কেমিকে মেডিকেলে দেখতে যান মেয়র মুক্তার আলী।

 

রোববার বেলা সাড়ে ১১টায় আড়ানী পৌর মেয়র মুক্তার আলী কিছুক্ষণ কেমির পাশে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বেডে অবস্থান করেন এবং তার রোগমুক্তি কামনা করেন।

 

জানা যায়, কাউন্সিলর কেমি দীর্ঘ দিন থেকে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে আছেন। তিনি ভারতসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করেও তার অবস্থা বেগতিক হয়ে পড়ে। ফলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বর্তমানে কেমির চিকিৎসা করতে গিয়ে পরিবার এখন সর্বস্বান্ত। কেমির পরিবার থেকে জানা গেছে গত প্রায় ৫ বছর থেকে ক্যান্সার রোগে ভূগছেন। পরিবারের পক্ষ থেকে ২৭ বার ভারতে গিয়ে চিকিৎসা করানো হয়েছে। বর্তমানে তাঁর চিকিৎসা করানোর মত আর কোন অর্থ নেই। পরিবার নিরুপায় হয়ে পড়েছে। পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা কামনা করেছে তাঁর স্বামী শাসসুজ্জোহা।

 

কেমি আড়ানী পৌরসভার সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও তার বাড়ি হামিদকুড়া মহল্লায়। সাহায্য পাঠানোর ঠিকানা: ইলোরা নাজ কেমি, সঞ্চয়ী হিসাব নম্বর-০০২০৫৩৩৮৪, সোনালী ব্যাংক, আড়ানী শাখা, রাজশাহী। মোবাইল নস্বর নিজ ০১৭৩৪-৮২৮৬৩৪, স্বামী ০১৭১৯-২৪১৩৯৩, মামা ০১৭১৩-৭৯৫৩৯৬।
স/শ