সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
অন্যান্য

আষাঢ়ের প্রথম দিন আজ

নিউজ ডেস্ক১৫ জুন ২০২৩১ মিনিট পড়া
আষাঢ়ের প্রথম দিন আজ

সিল্কসিটি নিউজ ডেস্ক :

আজ পহেলা আষাঢ়, বর্ষা মৌসুমে অর্ন্তভুক্ত দুই মাসের (আষাঢ়-শ্রাবণ) প্রথম মাস এটি। ছয়ঋতুর বাংলাদেশে বর্ষা বাংলা সনের তৃতীয় মাস। বর্ষায় গ্রীষ্মের ধুলোমলিন জীর্ণতাকে ধুয়ে ফেলে গাঢ় সবুজের সমারোহে প্রকৃতি সাজে পূর্ণতায়। নদীতে উপচেপড়া পানি, আকাশে থাকে ঘন মেঘের ঘনঘটা। বর্ষায় ঝরে ঝুম বৃষ্টি।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরে ভাষায়, ‘এসেছে বরষা, এসেছে নবীনা বরষা/গগন ভরিয়া এসেছে ভুবন ভরসা/ দুলিছে পবনে সনসন বনবীথিকা/গীতময় তরুলতিকা।’

এই ঋতুতে বাতাসে সুবাস ছড়াবে কদম ফুল, জুঁই, কামিনি, বেলি, রজনীগন্ধা, দোলনচাঁপাসহ আরও কত ফুল। পুকুরে ফুটবে রঙিন পদ্ম।

তবে ঋতু বর্ষার আগমন ঘটলেও ঢাকাসহ কয়েকটি বিভাগের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাতের ভ্যাপসা গরম অস্বস্তি বাড়াচ্ছে রাজধানীবাসীর।

অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলে কম বেশি বৃষ্টিপাতও হচ্ছে। বিশেষ করে সিলেট অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্য। বুধবার সন্ধ্যা পর্যন্ত সিলেটে ১৯৯ মিলিমিটার বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর। তবে ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

এছাড়া দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৪ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে এ বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে।