ধর্ম

আশুরার তারিখ নির্ধারণে বৈঠক সন্ধ্যায়

নিউজ ডেস্ক২১ সেপ্টেম্বর ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক : ১৪৩৯ হিজরি সনের পবিত্র আশুরার তারিখ নির্ধারণ ও মহররম মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বুধবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বা বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্যও বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এজন্য যোগাযোগ করা যাবে- টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

 

সূত্র: রাইজিংবিডি