সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
খেলা

আর্সেনালকে হটিয়ে শীর্ষে ফিরলো চেলসি

নিউজ ডেস্ক১১ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
আর্সেনালকে হটিয়ে শীর্ষে ফিরলো চেলসি

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

এক রাতের ব্যবধানে হারানো অবস্থান পুনরুদ্ধার করলো দুর্দান্ত ফর্মে থাকা চেলসি। ঘরের মাঠে ওয়েস্ট ব্রমের বিপক্ষে ১-০ গোলের ন্যূনতম ব্যবধানের জয়ে আর্সেনালকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ফিরে পেয়েছে ব্লুজরা।

 

প্রিমিয়ার লিগে এ নিয়ে টানা ৯ ম্যাচ জিতে উড়ছে অ্যান্তোনিও কন্তের শিষ্যরা। তবে স্ট্যামফোর্ড ব্রিজে প্রথমার্ধ থাকে গোলশূন্য। চেলসিকে জয়সূচক গোলের জন্য ৭৬ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়। ওয়েস্ট ব্রমের জালে বল পাঠিয়ে স্বাগতিক দর্শকদের উল্লাসে ভাসান স্প্যানিশ ফরোয়ার্ড দিয়েগো কস্তা। নির্ধারিত সময়ের আগে ভিজিটরদের আর ম্যাচে ফেরা হয়নি।

 

এর আগে এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত শনিবারের (১০ ডিসেম্বর) ম্যাচে স্টোক সিটিকে ৩-১ গোলে হারিয়ে সবার উপরে উঠে আসে আর্সেনাল। কিন্তু চেলসির জয়ের ধারায় আবারো দুইয়ে নেমে গেছে গানাররা।

আগামী বুধবার (১৪ ডিসেম্বর) নিজেদের পরবর্তী লিগ ম্যাচে সান্ডারল্যান্ডের মাঠে নামবে হ্যাজার্ড-ফ্যাব্রিগাসরা। বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় খেলা শুরু হবে। আগের দিন একই সময়ে স্বাগতিক এভারটনের মুখোমুখি হবে আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল।

 

পয়েন্ট টেবিলের শীর্ষস্থানধারী চেলসির সংগ্রহ ১৫ ম্যাচ শেষে ১২ জয়, ১ ড্র ও ২ হারে ৩৭। তিন পয়েন্ট পিছিয়ে আর্সেনাল।

সূত্র: বাংলা নিউজ