সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

আয়তনে বিশ্বের সবচেয়ে বড় ১০ দেশ, জনসংখ্যা কত?

নিউজ ডেস্ক২ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
আয়তনে বিশ্বের সবচেয়ে বড় ১০ দেশ, জনসংখ্যা কত?

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আয়তনে বিশ্বের সবচেয়ে বড় ১০ দেশের একটি তালিকা দিয়েছে ফোর্বস ইন্ডিয়া। তালিকা অনুযায়ী, আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় ১০টি দেশ হলো- রাশিয়া, কানাডা, চীন, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ভারত, আর্জেন্টিনা, কাজাখস্তান ও আলজেরিয়া।

১. রাশিয়া

তালিকায় শীর্ষস্থানে থাকা রাশিয়ার আয়তন ১ কোটি ৭০ লাখ ৯৮ হাজার ২৪২ বর্গকিলোমিটার। আয়তনে বড় হলেও দেশটির জনসংখ্যা তুলনামূলক কম। পুতিনের দেশে জনসংখ্যা মাত্র ১৪ কোটি ৪০ লাখ ৮৩ হাজার ৩৫২।

২. কানাডা

আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা। উত্তর আমেরিকা অঞ্চলের এ দেশটির আয়তন ৯৯ লাখ ৮৪ হাজার ৬৭০ বর্গকিলোমিটার। দেশটির জনসংখ্যা ৩ কোটি ৯০ লাখ ২২ হাজার ২৬৩।

৩. চীন

চীন আয়তনের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ। এর আয়তন ৯৫ লাখ ৯৬ হাজার ৯৬০ বর্গকিলোমিটার। দেশটির জনসংখ্যা ১৪২ কোটি ৫৩ লাখ ৬ হাজার ৯২২।

৪. যুক্তরাষ্ট্র

তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান চতুর্থ। এর আয়তন ৯৫ লাখ ২৫ হাজার ৬৭ বর্গকিলোমিটার। দেশটির জনসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৩৭ হাজার ৭০৭।

৫. ব্রাজিল

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের আয়তন ৮৫ লাখ ১০ হাজার ৩৪৬ বর্গকিলোমিটার। এটি বিশ্বের পঞ্চম বড় দেশ। জনসংখ্যা ২১ কোটি ৭৩ লাখ ১৫ হাজার ২৭৮।

৬. অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া আয়তনের দিক থেকে ষষ্ঠ অবস্থানে রয়েছে। দেশটির আয়তন ৭৭ লাখ ৪১ হাজার ২২০ বর্গকিলোমিটার। জনসংখ্যা ২ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৭৭৫।

৭. ভারত

ভারতের অবস্থান সপ্তম। দেশটির আয়তন ৩২ লাখ ৮৭ হাজার ২৬৩ বর্গকিলোমিটার। জনসংখ্যা ১৪৩ কোটি ৮২ লাখ ৬৮ হাজার ৩১০।

৮. আর্জেন্টিনা

আয়তনে বড় দেশের তালিকায় আর্জেন্টিনার অবস্থান অষ্টম। দেশটির আয়তন ২৭ লাখ ৮০ হাজার ৪০০ বর্গকিলোমিটার। জনসংখ্যা ৪ কোটি ৫৯ লাখ ৮২ হাজার ৫৩০।

৯. কাজাখস্তান

আয়তনে কাজাখস্তান বিশ্বের নবম বৃহত্তম দেশ। এর আয়তন ২৭ লাখ ২৪ হাজার ৯১০ বর্গকিলোমিটার। জনসংখ্যা ১ কোটি ৯৭ লাখ ৬৮ হাজার ৯৮৬।

১০. আলজেরিয়া

আফ্রিকার দেশ আলজেরিয়া আয়তনে বিশ্বের ১০ম বৃহত্তম দেশ। এর আয়তন ২৩ লাখ ৮১ হাজার ৭৪১ বর্গকিলোমিটার। জনসংখ্যা ৪ কোটি ৬০ লাখ ৯৮ হাজার ৩২৮।

 

সূত্র: যুগান্তর