ভ্রাম্যমাণ প্রতিনিধি:
আমেরিকাতে দুর্বৃত্তদের গুলিতে শিবগঞ্জের মিজানুর নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় ভোর চারটার দিকে আমেরিকার লস এনজেলেসের লিটল বাংলাদেশ সংলগ্ন ভারমন্ট স্টীট এন্ড লস-ফেলিজে শেভরন গ্যাস স্টেশনে কর্মরত অবস্থায় তিনি খুন হন।

নিহত মিজানুর রহমান ওরফে রুবেল (৩৩) এর বাড়ি চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাণীনগর গ্রামে। তার পিতার নাম মো. রফিকুল ইসলাম মাষ্টার।
জানা গেছে, ভোররাত চারটার দিকে এক কালো (ব্লাক) একদল লোক ডাকাতি করে চলে যাওয়ার সময় কয়েক রাউন্ড গুলি করলে মিজানুর ঘটনাস্থলেই নিহত হন।
প্রায় তিন বছর আগে মিজানুর স্টুডেন্ট ভিসায় ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে আসেন। লাশ ময়নাতদন্ত শেষে কেয়ারে পাঠানো হয়েছে। স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে মিজানুরের মরদেহ বাংলাদেশে পাঠানোর জন্য প্রক্রিয়া চলছে।
মরহুম মিজানুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে কমিউনিটির নেতৃবৃন্দ ও তার রুহের মাগফিরাত কামনা করে সবার দোয়া কামনা করেন।
স/অ









