তুমি সুখ খুঁজো উচ্চ বিলাসিতায়,
আমি সুখ খুঁজি জ্ঞানের ধারায়।
বিলাসিতার জন্য তুমি থাকো ব্যাকুল,
সুখের ঘ্রাণ তো ছড়ায় জ্ঞানের ফুল।
তুমি আনন্দ খুঁজো
আধুনিক গানে,
আমি আনন্দ পাই
প্রকৃতির বাগানে।
তুমি তৃপ্তি খুঁজো সুস্বাদু খাবারে,
স্বর্ণ সরূপ ভবনে,
আমি তৃপ্তি পাই নিজ দায়িত্ব
ও কর্তব্য পালনে।
তুমি ভূষিত হয়েছ প্রযুক্তির
নেতিবাচক অন্তর্জালে,
আমি সজ্জিত হয়েছি
সাহিত্যের অভেদ্য শৃঙ্খলে।
তুমি দেখেছো, তুমি বলেছো,
ডাস্টবিন ব্যাপক নোংড়া, সেটা দুর্গন্ধে দগ্ধ,
আমি দেখেছি, আমিও বলেছি,
প্রকৃতিকে বাঁচাতে তা বর্জ্যকে করেছে আবদ্ধ।
তুমি আবার মত্ত রয়েছ
অন্যায় কর্মে,
অন্যায়কে কি প্রশয় দেয়
কোন ধর্মে?
তবে কিসের লাভে ধারণ করেছো
এই ধ্বসাত্মক কুনীতি?
ন্যায়ের পথে থাকো যদি
উন্নত হবে মানবজাতি।
তোমার দৃষ্টিতে প্রকৃতি হলো সূর্য, চন্দ্র,
মাটি, পানি, বৃক্ষ, অগ্নি, আকাশ, পর্বত,
আমার দৃষ্টি বলেছে, সবই প্রকৃতি,
প্রকৃতিই এই অপার সৃষ্টিজগত।