সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
খেলা

‘আমাকে ভাই নয়, মিস্টার প্রেসিডেন্ট বলুন’

নিউজ ডেস্ক১০ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
‘আমাকে ভাই নয়, মিস্টার প্রেসিডেন্ট বলুন’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তৃতীয় মেয়াদে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। বাংলাদেশের সাবেক এই কিংবদন্তি ফুটবলারের অধীনে দেশের ফুটবল যে একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে তা আর বলার অপেক্ষা রাখে না। ফিফা র‍্যাংকিংয়ে একেবারেই তলানিতে ভুটানের কাছেও এখন হারছে বাংলাদেশ। যাদের এক সময় বড় ব্যবধানে হারাতো। অথচ সেই ফেডারেশনের সভাপতির অহঙ্কারি কথা-বার্তা কিন্তু থেমে নেই।

 

এবার সাংবাদিকদেরও একহাত নিতে একটুও দ্বিধা করেননি সালাউদ্দিন। শনিবার বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে তাঁকে ভাই বলে সম্বোধন করায় তিনি রীতিমতো ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। পরামর্শ দেন, তাঁকে ভাই নয়, মিস্টার প্রেসিডেন্ট বলে ডাকতে।

 

সালাউদ্দিন ভাই আমার একটি প্রশ্ন আছে, এক ক্রীড়া সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন অনেকটা ধমকের সুরে বলেন, ‘সালাউদ্দিন ভাই নয়, আমাকের মিস্টার প্রেসিডেন্ট বলে সম্বোধন করুন।’

 

সংবাদ সম্মেলনে সাবেক এই তারকা ফুটবলারের এমন আচরণ দেখে অনেকেই বিস্মিত হয়ে যান। কারণ সাংবাদিকরা ক্রীড়া সংগঠকদের সাধারণত ভাই বলেই সম্বোধন করেন। হঠাৎ করে তাঁর এই আচরণ সাংবাদিকদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায়। কারণ একজন সংগঠকের কাছ থেকে এমন আচরণ মোটেও গ্রহণযোগ্য নয়।

সূত্র: এনটিভি