সিল্কসিটিনিউজ ডেস্ক :
সংযুক্ত আরব আমিরাতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় তিন ভাই ও তাদের গৃহকর্মীসহ চারজন ভারতীয় প্রবাসী নিহত হয়েছেন। রোববার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। খবর গালফ নিউজের।
পরিবারের এক স্বজনের বরাতে গালফ নিউজ জানায়, কেরালার বাসিন্দা পরিবারটি লিওয়া ফেস্টিভাল ঘুরে নিজ বাসা দুবাইতে ফিরছিল।

পথে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনায় আবদুল লতিফ ও তার স্ত্রী রুকসানার তিন পুত্র আশাজ (১৪), আম্মার (১২) ও আইয়াশ (৫) এবং পরিবারের গৃহকর্মী বুশরা নিহত হন। এতে গুরুতর আহত হন আবদুল লতিফ, রুকসানা এবং তাদের আরো দুই সন্তান এজ্জা (১০) ও আজ্জাম (৭)। আহতদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।










