সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

আবারও ১৯০ বন্দির বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

নিউজ ডেস্ক২০ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
আবারও ১৯০ বন্দির বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় হওয়া চুক্তির আওতায় বন্দিবিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। শুক্রবার (১৯ অক্টোবর) গভীর রাতে এ বিনিময়ে উভয় দেশ ৯৫ জন করে মোট ১৯০ জন বন্দিকে মুক্তি দিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েয়ে কাতার ভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ফিরে আসা রুশ সেনাদের বেলারুশে মেডিকেল চেকআপ করা হয়েছে। রুশ সামরিক বাহিনীর একটি ভিডিওতে দেখা গেছে, হাস্যোজ্জ্বল সেনারা বাসে উঠছেন।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, কিছু লোক ইউক্রেনের পতাকায় জড়িয়ে বাস থেকে নেমে প্রিয়জনদের আলিঙ্গন করছে। তিনি বলেন, ‘ইউক্রেন যখনই তার জনগণকে রাশিয়ার বন্দিদশা থেকে উদ্ধার করে, আমরা সেই দিনের কাছাকাছি পৌঁছে যাই যখন রাশিয়ার বন্দিদশায় থাকা সবার স্বাধীনতা ফিরে আসবে।’

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিনিময়কে ‘আমিরাত এবং রুশ-ইউক্রেনের মধ্যে সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন’ হিসেবে বর্ণনা করেছে। মস্কো ও কিয়েভের মধ্যে এ ধরনের বিনিময় নবমবারের মতো হল।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন