সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না পাকিস্তান: হুসেইন আন্দ্রাবি

নিউজ ডেস্ক৮ জানুয়ারি ২০২৬২ মিনিট পড়া
আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না পাকিস্তান: হুসেইন আন্দ্রাবি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সীমান্তে উত্তেজনার পরও আফগানিস্তানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ এখনও অব্যাহত আছে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র তাহির হুসেইন আন্দ্রাবি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ইসলামাবাদে এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তাহির হুসেন আন্দ্রাবি এই কথা জানান।

তিনি জোর দিয়ে বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্তে সন্ত্রাসবাদ ইস্যুকে কেন্দ্র করে টানাপোড়েন সৃষ্টি হলেও, পাকিস্তান আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। তবে সীমান্তপথে সন্ত্রাসী হামলা পাকিস্তানের জন্য একটি বড় নিরাপত্তা উদ্বেগ বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরওে বলেন, আফগান ভূখণ্ড যেন পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার না হয়-এটি নিশ্চিত করতে কাবুল সরকারের কাছ থেকে বাস্তব পদক্ষেপ প্রত্যাশা করছে পাকিস্তান। এ ধরনের সুস্পষ্ট প্রতিশ্রুতি ছাড়া সন্ত্রাসবাদ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

আন্দ্রাবি আরও বলেন, সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে আসলে দুই দেশের সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি ঘটতে পারে। এই ইস্যু ছাড়া পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বড় কোনো দ্বিপক্ষীয় বিরোধ নেই।

ডোহা চুক্তির প্রসঙ্গ টেনে তিনি স্মরণ করিয়ে দেন, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তির সময় আফগান তালেবানরা তাদের ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছিল। তবে বাস্তবে আফগানিস্তান এখনো সন্ত্রাসী গোষ্ঠীর নিরাপদ আশ্রয়স্থল হয়ে রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসে দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুতর সামরিক উত্তেজনার পর পাকিস্তান একাধিক গুরুত্বপূর্ণ সীমান্তপথ বন্ধ করে দেয়। ১৯ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণা হলেও এখনো সীমান্ত বাণিজ্য পুরোপুরি স্বাভাবিক হয়নি।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন