সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

আদমদীঘিতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারে গ্রামবাসী

নিউজ ডেস্ক২৮ জুন ২০২০২ মিনিট পড়া
আদমদীঘিতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারে গ্রামবাসী
আদমদীঘি প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দ্রগ্রাম ইউনিয়নের কাথলা গ্রামের ওপর দিয়ে যাওয়া রাস্তাটি সামান্য বৃষ্টিতেই কাদা হয়ে যায়। যানবাহন ও মানুষের চলাচলে হয় ভোগান্তি। রাস্তাটি পাকা করার জন্য স্থানীয়রা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। তবে স্থানীয় জনপ্রতিনিধিরা কথা দিলেও তা বাস্তবায়ন হয়নি। কবে হবে তারও নিশ্চয়তা নেই।
এ অবস্থায় গ্রামবাসীর দুর্ভোগ কমাতে নিজেদের উদ্যেগে রাস্তাটি সংস্কারে নামেন এলাকার কিশোর-তরুণ ও যুবকরা। সংস্কার কাজ শুরুর পর রাস্তা থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। সরিয়ে ফেলা হয় কাদা মাটি।
সংস্কার কাজে অংশ নেওয়া ওই এলাকার কতিপয় যুবক রবিবার দুপুরে জানান, কাথলা, চেচুয়া ও তেতুলিয়াসহ বেশ কয়েকটি গ্রামের শিক্ষার্থীরা এবং জনসাধারণ এই রাস্তা দিয়ে চলাচল করে থাকেন। বৃষ্টি হলে চরম দুর্ভোগ পোহাতে হয়। অথচ এই গ্রামের সন্তান ছিলেন তৎকালীন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম মোহাম্মদ আলী সরদার। এই নেতাকে স্মরণ করেও কেউ এ গ্রামের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসছে না। ফলে একপ্রকার বাধ্য হয়ে দুই কিলোমিটার দীর্ঘ রাস্তাটি এলাকার কিশোর-তরুণ ও যুবকরা মিলে চলাচলের উপযোগী করা হয়।
কুন্দ্রগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম বেলাল হোসেনের মুঠফোনে একাধিকবার ফোন দিয়েও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আদমদীঘি উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, নতুন রাস্তার জন্য চাহিদা দেওয়া হয়েছে। তবে মানুষের দুভোর্গ কমাতে কাঁচা রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বলা হয়েছে।
স/অ
আরো পড়ুন …

রাণীনগরে নিজেরাই টাকা তুলে দুই কিলোমিটার মাটির রাস্তা নির্মাণ করছেন গ্রামবাসী