সদ্য প্রকাশিত
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ফাঁকা গুলিবর্ষণ লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত
কৃষি

আত্রাইয়ে বিষ প্রয়োগে ৮ বিঘা জমির ধান নষ্ট করলো দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক৩০ অক্টোবর ২০১৯২ মিনিট পড়া
আত্রাইয়ে বিষ প্রয়োগে ৮ বিঘা জমির ধান নষ্ট করলো দুর্বৃত্তরা

আত্রাই প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে ৮ বিঘা জমির ধান বিষ প্রয়োগে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষক হতাশ হয়ে পড়েছেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার দিাবগত রাতের যেকোন সময় উপজেলার মনিয়ারী ইউনিয়নের নগেন্দ্রনগর মাঠে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ কৃষক আত্রাই উপজেলা নির্বাহী অফিসার, আত্রাই থানা ও উপজেলা কৃষি অফিসার বরাবর পৃথক লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নগেন্দ্রনগর গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক গত আড়াই মাস পূর্বে তার ৮ বিঘা জমিতে হালচাষ করে বিআর-৩৪ জাতের (চিনি আতপ) আমন ধান রোপন করেন। নিয়মিত পরিচর্যায় ধানের শীষ বের হতে থাকে। ধানের শীষ দেখে কৃষকের মনে বুকভরা আশা জাগ্রত হয়। এ ধান গোলায় উঠবে, ধান বিক্রি করে পরিবারের ভরণ-পোষণসহ বিভিন্ন প্রয়োজন মিটানো হবে। কিন্তু না তার সব আশা-আকাঙ্খা ধুলোয় মিশিয়ে দিল দুর্বৃত্তরা। রাতের অন্ধকারে ৮ বিঘা শীষযুক্ত ধানের উপর আগাছানাশক বিষ প্রয়োগ করা হয়েছে। এতে আট বিঘা জমির ধান পুড়ে মরতে শুরু করেছে। মঙ্গলবার সকালে জমিতে গিয়ে ধানের এ পরিণতি দেখে হতাশায় ভেঙ্গে পড়েন কৃষক আব্দুর রাজ্জাক।

উপজেলা কৃষি অফিসার কেএম কাউছার হোসেন বলেন, বুধবার আমি সরেজমিনে গিয়েছিলাম। যা দেখলাম, কোন মানুষ মানুষের এমন ক্ষতি করতে পারে না। সবেমাত্র ধানের শীষ বের হয়েছে, ধানগুলো সম্ভাবনাময় হয়ে দেখা দিয়েছে। এমন ধান বিষ প্রয়োগ করে নষ্ট করা এটা কোন শত্রুতা?

আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন বলেন, কৃষক আব্দুর রাজ্জাকের সাথে মসজিদ ও ঈদগাহের কমিটি সংক্রান্ত কিছু বিরোধ তার গ্রামের লোকজনের রয়েছে। তারপরও সবকিছু সামনে রেখে তদন্ত করা হচ্ছে। দোষী ব্যক্তিদের অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

 

 

স/শা