আত্রাই প্রতিনিধি :
নওগাঁর আত্রাইয়ে জাতীয় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন ও দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের সমাপনি উপলক্ষে এক র্যালী ও আলোচনা সভা অুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা ভূমি অফিস চত্বরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মোখলেছুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জয়া মারিয়া পেরেরা, উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুলবারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এএফএম মনসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, মেডিক্যাল অফিসার ডা. নাজমুল হক, বরুণ কুমার সরকার, মতিউর রহমান, রুহুল আমিন, কামরুল ইসলাম, শিপন, প্রমুখ।
স/অ










