সদ্য প্রকাশিত
কৃষি

আত্রাইয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

নিউজ ডেস্ক৪ অক্টোবর ২০২২১ মিনিট পড়া
আত্রাইয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও মাসকালাইয়ের বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে এই বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক,ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান,মহিলা ভাইন চেয়ারম্যান মমতাজ বেগম,কৃষি কর্মকর্তা কেএম কাওছার হোসেন ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহিনুল ইসলাম প্রমুখ।কৃষি কর্মকর্তা জানান, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মধ্যে ৬০জনকে এক কেজি করে পেয়াজের বীজ এবং ২০জনকে এক কেজি করে মাসকালাইয়ের বীজ এবং সার ও উপকরণ বিতরণ করা হয়।

এস/আই