সদ্য প্রকাশিত
পাবনা

আত্মহত্যা করতে গিয়ে ওড়না ছিড়ে পড়ল যুবক

নিউজ ডেস্ক১৯ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
আত্মহত্যা করতে গিয়ে ওড়না ছিড়ে পড়ল যুবক

নিজস্ব প্রতিবেদক:

পাবনায় গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করতে গিয়ে ওড়না ছিড়ে পড়ে আহত যুবক। আজ শনিবার বেলা ৩টায় জেলার পশ্চিম সাধুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবক পশ্চিম সাধুপাড়া এলাকায় মোশাররফ হোসেনের ছেলে রিয়াদ হোসেন (২২)। সে দর্জির কাজ করতো বলে জানা গেছে। বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

রিয়াদের বন্ধু নাঈম সিল্কসিটি নিউজকে জানায়, শনিবার দুপুরে রিয়াদের বাবা তাকে ডাকতে গিয়ে দরজা বন্ধ পায়। এসময় একাধিক বার ডেকে তার সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে। জ্ঞানহীন আবস্থায় পেয়ে তাকে দ্রুত রাজশাহী মেডিকেলে নেয়া হয়।

তিনি আরো বলেন, সবার অজান্তে ঘরের সিলিং এর সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যার সময় সে ওড়না ছিড়ে  মেঝেতে পড়ে ছিল। অর্ধেক ওড়না তার গলায় ও অর্ধেকটা সিলিংয়ের সাথে ঝুলে ছিল। তবে তার পারিবারিক ও ব্যক্তিগত কোন ঝামেলা ছিলো না বলেও তিনি জানান।

গলায় ফাঁস লাগার কারনে সে কথা বলতে না পারায় সে কি কারনে আত্মহত্যার চেষ্টা করেছে তা এখন পর্যন্ত জানা যায়নি।

স/অ