সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
আন্তর্জাতিক

আটকে পড়া ভিসাধারীদের পাশে মার্কিন আদালত

নিউজ ডেস্ক২৯ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
আটকে পড়া ভিসাধারীদের পাশে মার্কিন আদালত

সিল্কসিটিনিউজ ডেস্ক: মুসলিমপ্রধান সাতটি দেশের ভিসাধারীদের বিমানবন্দরে আটকে রেখে যুক্তরাষ্ট্রে প্রবেশ ক​রতে না দেওয়ার বিষয়ে সাময়িক স্থগিতাদেশ জারি করেছেন আদালত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন-বিষয়ক নির্বাহী আদেশে এসব দেশের নাগরিক বা অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়।

গত শুক্রবার পেন্টাগনে জারি করা ওই নির্বাহী আদেশ অনুসারে সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া ও সুদান—মুসলিমপ্রধান এই সাতটি দেশের নাগরিক অথবা অভিবাসীরা যুক্তরাষ্ট্রে ঢুকতে ৯০ দিন পর্যন্ত ভিসার আবেদন করার সুযোগ পাবেন না।

বিবিসির খবরে জানা যায়, আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন (এসিএলইউ) বলছে, আদেশ জারির পর এসব দেশের ১০০ থেকে ২০০ ভিসাধারী নাগরিক বিমানবন্দরে অথবা ট্রানজিটে আটকা পড়েন। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে বিমানবন্দরে শত শত মানুষ বিক্ষোভ শুরু করে। এর পরিপ্রেক্ষিতে আদালত এই রায় দিলেন।

এসিএলইউ স্থানীয় সময় গতকাল শনিবার ট্রাম্পের ওই আদেশের বিরুদ্ধে মামলা করে। অভিবাসী অধিকার প্রকল্পের আইন-বিষয়ক উপপরিচালক লি গেলার্ন্ট আদালতে অভিবাসীদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন। এ সময় আদালতের বাইরে অনেকে তাঁকে সমর্থন জানান।

গেলার্ন্ট পরে উপস্থিত জনতার উদ্দেশে বলেন, যুক্তরাষ্ট্রে এসে কেউ যাতে আটকে না পড়ে, আদালত সে ব্যবস্থা নেবেন। আদালত সরকারকে আটকে পড়া ব্যক্তিদের নামের তালিকা দিতে নির্দেশ দিয়েছেন। আগামী ফেব্রুয়ারি মাসের শেষে এই মামলার শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

 

সূত্র: বাংলাট্রিবিউন