সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
অন্যান্য

আজ বিশ্ব ইঁদুর দিবস

নিউজ ডেস্ক৪ এপ্রিল ২০২৫২ মিনিট পড়া
আজ বিশ্ব ইঁদুর দিবস

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিশ্ব ইঁদুর দিবস আজ। শুনে অবাক লাগলেও এটাই সত্যি ইঁদুরের জন্য পালিত হয় দিবস! ৪ এপ্রিল বিশ্বের অনেক দেশেই ইঁদুর দিবস পালন করা হয়। তবে অনেকেরই জানা নেই কেন পালন করা হয় বিশেষ এই দিবসটি। চলুন জেনে নেই এই বিশেষ দিনটির ইতিহাস।

ইঁদুরের কারণে বিশ্বে দেখা দিয়েছিল ‘বিউবনিক প্লেগ’ এক মহামারি। যার ফলে প্রাণ হারান শত শত মানুষ। এছাড়াও খাবার-ফসল নষ্ট করার জন্য ইঁদুর একরকম ভিলেন হিসেবেই পরিচিত আমাদের কাছে।

তবে ইঁদুর একটি বুদ্ধিমান প্রাণী। অনেক দেশেই ইঁদুর গৃহপালিত পোষ্য হিসেবে খুবই জনপ্রিয়। এছাড়াও মানবদেহের সঙ্গে মিল থাকায় বিভিন্ন রোগের ওষুধ বা প্রতিষেধক পরীক্ষার জন্য গিনিপিগ হিসেবে ব্যবহার করা হয় ইঁদুর। সেদিক থেকে আমাদের জন্য উপকারী এই স্তন্যপায়ী প্রাণীটি।

জানা যায়, ইঁদুর পালনে উৎসাহ দিতে ২০০২ সাল থেকে পালন করা হচ্ছে এই দিনটি। যাদের পোষা ইঁদুর আছে তারা জানেন যে বুদ্ধিমান প্রাণীর সঙ্গে থাকা অনেক মজাদার। এই প্রাণীরও যত্ন এবং ভালোবাসার প্রয়োজন, ঠিক অন্য জীবের মতো।

জানেন কি? জুরাসিক যুগ অর্থাৎ ডাইনোসরের সময় থেকেই এই স্তন্যপায়ী প্রাণী ইঁদুরের বসবাস পৃথিবীতে। ২ লাখ বছর আগে দক্ষিণ পূর্ব এশিয়ায় ইঁদুর দেখা দিতে শুরু করে। এরপর এশিয়ার অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। ৩ হাজার ৬০০ বছর আগে এশিয়ার অন্যান্য অঞ্চল থেকে ইঁদুর মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে শুরু করে। এর ১ হাজার বছর পর এশিয়া থেকে আফ্রিকায় ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণীটি।

 

সূত্র: জাগো নিউজ