সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

আগ্রায় ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান

নিউজ ডেস্ক৪ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
আগ্রায় ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার উত্তরপ্রদেশের আগ্রার কাছে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিমানটির পাইলট নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হয়েছেন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, যুদ্ধবিমানটি পাঞ্জাবের আদমপুর থেকে উড্ডয়ন করেছিল এবং এটি অনুশীলনের জন্য আগ্রার দিকে যাচ্ছিল।

কর্মকর্তারা আরও বলেন, বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।

দুর্ঘটনাস্থলের প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে, আগ্রার সোঙ্গা গ্রামের একটি খোলা মাঠে পড়ে থাকা বিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। আর স্থানীয় মানুষজন জ্বলন্ত বিমান থেকে কয়েক ফুট দূরে দাঁড়িয়ে আছে।

তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে জানা যায়নি। এছাড়া দুর্ঘটনার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ভারতীয় বিমান বাহিনী।

দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনা ভারতীয় বিমান বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে গত ২ সেপ্টেম্বর রাজস্থানের বারমেরের কাছে ভেঙে পড়ে মিগ-২৯ যুদ্ধবিমান।

 

সূত্র: যুগান্তর