সিল্কসিটিনিউজ ডেস্ক :
মার্কিন সিক্রেট সার্ভিস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, রবিবার সকালে ওই যুবকটি মার-এ-লাগো কমপ্লেক্সের উত্তর গেটের কাছে আইন-শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হন। তার কাছে একটি শটগানের মতো অস্ত্র এবং একটি জ্বালানি ক্যানিস্টার ছিল বলে জানানো হয়েছে।

দ্য নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, এ ঘটনায় সিক্রেট সার্ভিসের এজেন্টদের পাশাপাশি পাম বিচ কাউন্টি শেরিফ অফিসের একজন কর্মকর্তা জড়িত ছিলেন বলে জানানো হয়েছে। ঘটনাটি তদন্ত করছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন, সিক্রেট সার্ভিস এবং পাম বিচ কাউন্টি শেরিফের দপ্তর।










