সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় ঘূর্ণিঝড় ‘কোজি’র আঘাতে হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন

নিউজ ডেস্ক১১ জানুয়ারি ২০২৬১ মিনিট পড়া
অস্ট্রেলিয়ায় ঘূর্ণিঝড় ‘কোজি’র আঘাতে হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ঘুর্ণিঝড় কোজি-এর আঘাতে অস্ট্রেলিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য কুইন্সল্যান্ডে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গেছে হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গেছে। আজ রোববার ঘটেছে এ ঘটনা।

এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, রোববার স্থানীয় সময় ভোরবেলায় কুইন্সল্যান্ডের আয়ার অ্যান্ড ব্রাউন শহরের উপকূলে আছড়ে পড়ে কোজি। এ সময় বাতাসের গতিবেগ ছিল প্রায় ঘণ্টায় ৯৫ কিলোমিটার। যে এলাকায় ঝড়টি আছড়ে পড়েছে, সেখান থেকে কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেন ৫০০ কিলোমিটার দূরে।

কুইন্সল্যান্ডের মুখ্যমন্ত্রী ডেভিড ক্রিসাফুল্লির দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ঝড়ের রাজধানী ব্রিসবেনসহ কুইন্সল্যান্ডের বিভিন্ন শহর ও গ্রামে প্রায় ১৫ হাজার বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এদিকে কোজি আসার দু’দিন আগে থেকেই ভারী বর্ষণ শুরু হয়েছিল কুইন্সল্যান্ডের বিভিন্ন এলাকায়। অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত দু’দিনে কুইন্সল্যান্ডে গত ২ দিনে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত আরও ২৪ থেকে ৪৮ ঘণ্টা অব্যাহত থাকবে।

সূত্র : এএফপি