সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

অচিরেই চাঁপাইনবাবগঞ্জকে মাদক মুক্ত করা হবে: পুলিশ সুপার

নিউজ ডেস্ক৫ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
অচিরেই চাঁপাইনবাবগঞ্জকে মাদক মুক্ত করা হবে: পুলিশ সুপার

ভ্রাম্যমান প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম বলেছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলাকে অচিরেই মাদক মুক্ত করা হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে সকলকেই এগিয়ে আসতে হবে। রোববার বিকেলে গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন এলাকার মাদক বিক্রেতা, মাদকসেবী ও নারী নির্যাতনকারীদের রুখে দাঁড়াতে কমিউিনিটি পুলিশিং ছাড়াও সাধারণ মানুষকে সহযোগিতা করতে হবে।
গোমস্তাপুর উপজেলা কমিউিনিটি পুলিশিং এর উপজেলা সমন্বয় কমিটির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান সাজাহান আনসারী মামলতের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, কমিউনিটি পুলিশিং উপজেলা সমন্বয় কমিটির সদস্য সচিব মহন্ত মহারাজ শ্রী ক্ষিতিশ চন্দ্র আচারী, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, রহনপুরস্থ রাঙামাটিয়া ক্যাথলিক চার্চের ফাদার বাবলু কোড়াইয়া, আদিবাসী নেত্রী সেলিনা মার্ডি, শ্রীমতি প্রতিমা রানী প্রমূখ।
সমাবেশে পুলিশ সুপার উপস্থিত জনতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
স/শ