নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মোহনপুর উপজেলার একটি ভোটাকেন্দ্রের ৮১ জন ভোটারের জন্য পুলিশ, র্যাব ও আনসার সদস্য মিলে ৯৫ জন আইন শৃঙ্খলাবাহিনীর কর্মকর্তা ও সদস্য। উপজেলার এই কেন্দ্রে পুরুষ ভোটার ৬২ ও নারী ভোটার ১৯ জন।
এতো সংখ্যক আইন শৃঙ্খলাবাহিনী বিষয়ে সিল্কসিটি নিউজকে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমঙ্গীর কবির বলেন, সরকারি নিদের্শনা অনুযায়ী ভোট কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোন ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে এতো আইন শৃঙ্খলাবাহিনী আনা হয়েছে।

তিনি আরো বলেন, আইন শৃঙ্খলাবাহিনীর মধ্যে পুলিশের কর্মকর্তা ও সদস্য মিলে রয়েছে ৫৬জন, র্যাব কর্মকর্তা ও সদস্য মিলে ২২জন ও আনসার পিসি ও সদস্য মিলে ১৭জন রয়েছে। তাছাড়া র্যাব টহলে রয়েছে।
মোহনপুর সকালে ভোটারদের উপস্থিতি ছিল অনেকটাই কম। সকাল নয়টায় ভোটগ্রহণ শুরু হলেও সকাল ৯টা ৪৫ মিনিট পর্যন্ত জেলার মোহনপুর উপজেলা ভোটকেন্দ্রে ভোট পড়ে মাত্র ৩টি। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ৮১ জন। জেলার পবা উপজেলা পরিষদ ভোটকেন্দ্রেও ছিল একই অবস্থা। এদিকে র্যাব টহল দিচ্ছে ভোটকেন্দ্রে।
আইনশৃঙ্খলাবাহিনী পরিস্থিতি নিয়ে র্যাব-৫ এর অতিরিক্ত এসপি উজ্জ্বল কুমার রায় সিল্কসিটি নিউজকে বলেন, পরিস্থিতি স্বাভাবিক আছে। কোন ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে এতো আইন শৃঙ্খলাবাহিনী প্রস্তুত রয়েছে। যেনো ভোটাররা ভালো ভাবে তাদের ভোট দিতে পারে।
ভোটকেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, সকালের দিকে তেমন ভোটার ছিলো না। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটরদের উপস্থিতি বাড়তে শুরু করে। ভোটকেন্দ্রগুলোতে এক প্রকার আনন্দনঘণ পরিবেশ বিরাজ করছে।
স/আ










