আন্তর্জাতিক

৫৬ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার বিমান নিখোঁজ

নিউজ ডেস্ক৯ জানুয়ারি ২০২১১ মিনিট পড়া

৫৬ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার একটি বিমান নিখোঁজ হয়েছে। স্থানীয় সময় শনিবার দেশটির রাজধানী জাকার্তা থেকে ওই বিমানটি উড্ডয়ন করেছিল। উড্ডয়নের চার মিনিট পর দুপুর ২টা ৪০ মিনিটে এটি নিখোঁজ হয়। খবর এএফপি ও আলজাজিরার।

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, উড্ডয়নের পর থেকে ইন্দোনেশিয়ার শ্রীউইজায়া এয়ার নিখোঁজ রয়েছে। বিমানটি দেশটির পূর্ব কালিমানটান রাজ্যের পনটিয়ানাকের উদ্দেশে রওনা হয়েছিল।

আল জাজিরা জানায়, ট্র্যাকিং ডাটা ও রেজিস্ট্রেশনের যাবতীয় তথ্য অনুসারে বিমানটি ২৭ বছরের পুরনো বোয়িং ৭৩৭-৫০০।

জাকার্তা ভিত্তিক টিভি চ্যানেল মেট্রো টিভির বরাত দিয়ে তুরস্কের সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ জানায়, ইতিমধ্যে জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এবং জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটি তদন্ত শুরু করেছে। ৫৬জন আরোহীর মধ্যে ৭জন শিশু ও ৬জন ক্রু রয়েছে।

ট্যাগ: